1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন

ওবায়দুল কাদের: বিএনপির বিরুদ্ধে আসল খেলা হবে ডিসেম্বরে

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০.৪৯ এএম
  • ৫৩৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, গুম, খুন, নারী নির্যাতন ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। বিএনপির বিরুদ্ধে আসল খেলা হবে ডিসেম্বরে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়কের আশা বাদ দিন। উচ্চ আদালত এটা বাদ দিয়েছেন। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আগামীতে মোকাবিলা হবে। ফখরুল সাহেব কান পেতে শোনেন। আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আগামী ডিসেম্বরে গর্জন শুনতে পারবেন। সাগরের গর্জন শুনবেন, মনে রাখবেন আমাদের নেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে বিএনপির নেতা লন্ডনে পাড়ি জমিয়েছেন। তিনি হলেন হাওয়া ভবনের সেই যুবরাজ। খেলা হবে সেই হাওয়া ভবনের লুটপাটের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধক হিসেবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এবং প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি উপস্থিত ছিলেন।

সেই সঙ্গে বিশেষ অতিথি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন ও সাহাবউদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com