1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

ধানমন্ডি লেকের পাড়ে মিলল মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত লাশ

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ২.১৫ পিএম
  • ৩০৫ Time View

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে লেকের পাড় থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত শাহাদত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল বারী মজুমদারের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রীর নাম আজমির সুলতানা। বর্তমানে ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মৃতের বড় ভাই মোতালেব হোসেন জানান, তার ভাই কলাবাগানের বাসা থেকে রাতে ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে যান। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন, এরপর আর বাসায় ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ধানমন্ডি থানা যোগাযোগ করা হয়। পরে জানা যায়, ধানমন্ডি থানা পুলিশ লেকের পার থেকে তার ছোট ভাইয়ের লাশ উদ্ধার করেছে। শাহাদত হোসেন বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে আমেরিকা থেকে দেশে আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com