1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

লিটন ওপেন করলেই বাংলাদেশ জিতবে? পাল্টা প্রশ্ন সাকিবের

  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২.৫০ পিএম
  • ২৭১ Time View

টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত ওপেনার হিসেবেই পরিচিত লিটন দাস। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে মিডল অর্ডারে নামানোর পরিকল্পনা চলছে। লিটনকে নিয়ে যে পরিকল্পনা সেটাতেই অটল থাকতে চান সাকিব আল হাসান।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে। অথচ ওপেনার হিসেবেই জাতীয় দলে সুপরিচিত এই স্টাইলিশ ব্যাটার। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে নাইম শেখের সঙ্গে ১৭ ইনিংসে ৩৯৫ রান করেছেন তিনি। এ ছাড়াও তামিম ইকবালের সঙ্গে ১৩ ইনিংসে ৩৭৬ রান এসেছে তার ব্যাটে। তবুও ওপেনিংয়ের পরিকল্পনায় নেই তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন বাংলাদেশের অধিনায়ক জানান, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব? বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো? (হাসি) আপনি যেভাবে বলছেন, সিদ্ধান্ত যে নেয় সেই জায়গায় আপনাকে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেখুন এখানে ১৫ জন খেলতে এসেছে এবং সবাই রেডি ও ফিট। সবাই প্রতিটি পজিশনের জন্য মানিয়ে নেবার সক্ষমতা রাখে। আমরা চাই, আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই যে সবাই সেই জিনিসটা মানিয়ে নিতে পারবে, ওপেন মাইন্ডেড থাকবে। দলের জন্য যাকে যেখানে যখন খেলতে হয়। যার যখন যেখানে বোলিং করা লাগে, ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে। টি-টোয়েন্টি ম্যাচে সে দলগুলোই ভালো করে যাদের এই অ্যাডাপ্টিবিলিটি বেশি ভালো আছে। সুতরাং আমি আশা করি আমাদের দলের সবারই এই জ্ঞানটা আছে এবং এই সম্পর্কে সবাই অবগত। যে যাকে যখন যেখানে লাগবে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সেই জায়গাতে সবাই প্রস্তুতও আছে। এখান থেকেই আমাদের ১১ জন বাছাই করতে হবে। আমি নিশ্চিত যে ১১ জনই বাছাই করি তারা দেশের হয়ে ভালো করার চেষ্টা করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com