1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

‘মুরগির’ তাণ্ডব

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১২.৩৮ পিএম
  • ৩৫৯ Time View

কুমিল্লার চান্দিনা বাজারের একটি ক্রোকারিজ দোকানে হামলা করেছে এক ‘মুরগি’। হামলায় ওই দোকানের বহু সিরামিক ও কাঁচের মালামাল ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। অন্তত ৭৫ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকান মালিক। এ ঘটনায় ওই ‘মুরগি’কে আটক করে তার মালিককে বিচারের মুখোমুখি করা হয়েছে। মুরগির হামলার ওই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  জানা গেছে, চান্দিনা পশ্চিম বাজারের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন বসু দত্ত নামের এক ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে দোকান খুলেই দেখেন পুরো দোকান লণ্ডভণ্ড। সারা দোকানজুড়ে ভেঙেচুরে পড়ে আছে র‌্যাকে সাজানো কাঁচ ও সিরামিকের অনেক মালামাল। দোকানের ভেতরে ঢুকতেই মালিককে দেখে পালানোর চেষ্টা করে একটি মুরগি। প্রথমে ওই ‘মুরগি’কে ধরে আটক করেন দোকানি বসু দত্ত।

খোঁজ নিতে শুরু করেন মুরগির মালিক কে। অবশেষে নিশ্চিত হন  দোকানের দ্বিতীয় তলায় বসবাসরত দোকানটির মালিক মুক্তা আক্তারের। এরপর হামলাকারী ওই ‘মুরগি’ আটক করে ব্যবসায়ী সমিতির কাছে বিচার প্রার্থী হন ওই দোকানি। বসু দত্ত জানান, দোকানের মূল মালিক মাহবুবুর রহমান। তিনি প্রায় দেড় বছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী মুক্তা আক্তার প্রায়ই আমাকে দোকান ছেড়ে দেয়ার জন্য ঝামেলা করতো। আমি দোকান না ছাড়ায় বিভিন্ন সময় আমাকে নানা ভাবে হয়রানি করে আসছিলেন মুক্তা আক্তার। ওইসব ঘটনায়ও ব্যবসায়ী সমিতি কয়েক দফা সালিশ-দরবার করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। তখনো দোকানে কোনো ‘মুরগি’ ছিল না। সকালে এসে দোকানের এমন অবস্থা দেখার পর খুঁজে দেখি দোকানের উপর থেকে একটি ফাঁকা স্থান দিয়েই মালিক মুক্তা আক্তার ইচ্ছাকৃত ভাবে ওই মুরগিটি আমার দোকানে ছেড়ে দেয়। এতে অন্তত আমার ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ‘মুরগি’র মালিক মুক্তা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।  চান্দিনা বাজারের ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান জানান, তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও আমরা একাধিকবার তাদেরকে নিয়ে বসে সমঝোতা করার চেষ্টা করেছি। ‘মুরগি’র বিষয়টি আমাদেরও সন্দেহজনক মনে হচ্ছে। দোকান মালিক আমাদের কাছে এসে বিচার প্রার্থী হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে শিগগিরই বসবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com