1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ক্রিকেটার শুভমানের সঙ্গে প্রেম করছেন সারা

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১২.১৭ পিএম
  • ৩৪৭ Time View

বলিউড অভিনেত্রী সারা আলী খান। তার আরেক পরিচয় তিনি অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে। সিনেমায় নাম লেখানোর আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা।

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর থেকে একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সারা আলী খান। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। ফের একটি হোটেলে একসঙ্গে ফ্রেমবন্দি হলেন এই যুগল। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ অক্টোবর দিল্লির একটি হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা যায় সারা আলী খান ও শুভমান গিলকে। এদিন দু’জনকে ক্যাজুয়াল লুকে দেখা যায়। তা ছাড়াও দিল্লি থেকে একই ফ্লাইটে মুম্বাই ফিরেন তারা। যার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি— প্রেম করছেন সারা-শুভমান।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com