1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১.৫৬ এএম
  • ২৮৭ Time View

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে তার আরও দুই বন্ধুকে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সুগন্ধা পয়েন্টের দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম। তিনি জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিন ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া রিফাত জানায়, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যায় বন্ধু তাহসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com