1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত-৩

  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৭.১১ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সোনার বাংলা এক্সপোর্ট নামক কভারভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ওবায়দুল হক (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা রাস্তায় বন্ধন পরিবহনের ধাক্কায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিএনজি খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় কলেজ ছাত্র নাফিজ (১৮) ও দুলাল মিয়া (৫০)। নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে কলেজ ছাত্র নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকার মক্কা মিয়ার ছেলে দুলাল মিয়া।

এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই উমর ফারুক জানান, সকালে তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কভারভ্যানের ধাক্কায় বরপা থেকে আসা রূপসীগামী বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে বন্ধন পরিবহনের ধাক্কায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিএনজি খাদে পড়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও বাস ও সিএনজি চালক পলাতক রয়েছে।

– শাকিল আহমেদ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com