1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৯.৩৬ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com