1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বিয়ের ৪ মাস পরই জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা

  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১২.০৮ পিএম
  • ২৫৬ Time View

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার অর্ধযুগের প্রেম। সেই প্রেমকে পূর্ণতা এ বছরের (৯ জুন) সাত পাকে বাঁধা পড়েন তারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে লক্ষ্মীপূজার দিন সুখবর দিলেন এই দম্পতি। যমজ পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন তারা।

রোববার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করলেন পরিচালক নিজেই। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ।

টুইটারে ভিগনেশ লেখেন, “নয়ন এবং আমি মা-বাবা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।”

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ের সময় নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। অবশেষে বিয়েতে পূর্ণতা পেয়েছে তাদের প্রেম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com