1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

৮ উইকেটে হারলো বাংলাদেশ

  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ৪.৩১ পিএম
  • ২৪৫ Time View

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে খানিক লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। একপ্রকার হেসেখেলেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টানা দুই পরাজয়ে ফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেলো বাংলাদেশের।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে তাসকিন আহমেদের প্রথম ওভারে এক বাউন্ডারিসহ ১০ রান তুলে নেয় কিউইরা। পরের দুই ওভারে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ দারুণ বোলিং করেন। এ দুজনের দুই ওভার থেকে খরচ হয় মাত্র ৫ রান।

শরিফুলের করা চতুর্থ ওভারে ছক্কা হাঁকিয়ে হাত খোলার ইঙ্গিত দেন অ্যালেন। লেগস্ট্যাম্পের ওপর করা হাফভলি ডেলিভারি অনায়াসেই ডিপ স্কয়ার লেগ দিয়ে সীমানার ওপারে পাঠিয়ে দেন এ ডানহাতি ওপেনার। ঘুরে দাঁড়াতে একদমই সময় নেননি শরিফুল।

এক বল পরই অ্যালেনকে সাজঘরের ঠিকানায় ফেরত পাঠিয়ে দিয়েছেন এ বাঁহাতি পেসার। তার লেগস্ট্যাম্পের ওপরে করা ডেলিভারি আবার ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়ে যান ১৮ বলে ১৬ রান করা অ্যালেন।

কিন্তু পরের ওভারে জোড়া বাউন্ডারি হজম করে ১২ রান দিয়ে বসেন হাসান। পাওয়ার প্লে’র শেষ ওভারে তাসকিন অবশ্য ভালো বোলিং করে। তার ব্যক্তিগত দ্বিতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ে ও কেইন উইলিয়ামসন মিলে নিতে পেরেছেন মাত্র ৪ রান। ফলে পাওয়ার প্লে’তে ৪০ রানের বেশি হয়নি।

তাতে অবশ্য একদমই চিন্তা করেননি নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটার কনওয়ে ও উইলিয়ামসন। বরং ছোট লক্ষ্য হওয়ায় দুজন মিলে রয়ে-সয়ে খেলার দিকেই মন দেন। যে কারণে পরের ছয় ওভারে কোনো উইকেট না হারালেও ৪০ রানের বেশি করতে পারেনি তারা।

তবে এর মাঝেই সাকিব আল হাসানের বলে ১০৭ মিটারের বিশাল এক ছক্কা হাঁকিয়ে আগ্রাসনের ইঙ্গিত দেন কনওয়ে। কিন্তু অন্যপ্রান্তে কিউই অধিনায়ক উইলিয়ামসন রীতিমতো খোলসবন্দী হয়ে পড়েন। তাই উইকেট না হারালেও রানের গতি তেমন বাড়েনি।

শেষমেশ ইনিংসের ১৫তম ওভারে গিয়ে থামে উইলিয়ামসনের সংগ্রামী ইনিংস। হাসানের করা সেই ওভারের শেষ বলে ত্রিশ গজের বৃত্ত পার করার চেষ্টায় মিড অনে তাসকিনের হাতে ধরা পড়েন ২৯ বলে ৩০ রান করা কিউই অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ে ভাঙে ১১ ওভারে ৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটি। অধিনায়ককে হারানোর আগেই ফিফটি ছুঁয়ে ফেলেন কনওয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করতে ৩৬ বল খেলেন এ বাঁহাতি ওপেনার।

পরে গ্লেন ফিলিপসকে নিয়ে আর কোনো বিপদ ঘটতে না দিয়ে সহজেই ম্যাচ শেষ করেন কনওয়ে। দুইটি করে চার-ছয়ের মারে ৯ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন ফিলিপস। কনওয়ের ব্যাট থেকে আসে ৫১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com