1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

গুঞ্জনে পানি ঢেলে দিলেন মঈন

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪.০২ পিএম
  • ২০৭ Time View

সীমিত ওভারের ক্রিকেটে অধিক মনোযোগ দেয়ার কথা জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন মঈন আলী। যদিও ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর গুঞ্জন ওঠে, লাল বলের ক্রিকেটে ফিরছেন মঈন। অবশেষে সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন মঈন নিজেই।

গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যান ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা মঈন। টেস্ট ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে না পারার কারণ দেখিয়ে অবসর নেন এই সংস্করণে দুই হাজার ৯১৪ রান ও ১৯৫টি উইকেট নেয়া এই অলরাউন্ডার।

সম্প্রতি ডেইলি মেইলে মঈন তার কলামে লেখেন, ‘বাজ (ম্যাককালাম) আমাকে ফোন দিয়েছিল। টেস্টে ফেরা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তাকে আমি বলেছি, আমার টেস্ট ক্যারিয়ার শেষ। সে আমার অনুভূতি বুঝতে পেরেছে। টেস্ট অনেক পরিশ্রমের খেলা, আর আমার বয়স এখন ৩৫। আমার মনে হয় না, এক মাস হোটেলে আটক থেকে মাঠে আমি আমার সেরাটা দিতে পারব। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। সিদ্ধান্ত বদলে টেস্টে ফিরে নিজের সেরাটা দিতে না পারা মোটেই ঠিক হবে না। এটাই সময় টেস্টে ফেরার দরজা বন্ধ করার। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলতে পেরে আমি গর্বিত।’

টেস্ট ক্রিকেট ছাড়ার পর ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরোদস্তুর অলরাউন্ডার বনে গেছেন মঈন। সম্প্রতি পাকিস্তান সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।

এর আগে মঈনকে ফেরানোর ব্যাপারে ম্যাককালাম বলেছিলেন, ‘এই ব্যাপারে আমরা ভেবে দেখব। আমি নিশ্চিত, মো (মঈন) ফিরতে চায় আর ফেরার জন্য সে পুরোপুরি প্রস্তুত। ব্যাপারটা দারুণ চ্যালেঞ্জিং হবে। সন্দেহ নেই। আপনি এমনটা ভাবতেই পারেন যে তাদের সাফল্য এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে আসবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com