1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পাটগ্রামে ভাইয়ের বিরুদ্ধে বোনের জমি দখল ও হুমকির অভিযোগ

  • আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৯.০৩ পিএম
  • ৩৪১ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট পাটগ্রাম উপজেলার স্বনামধন্য ও পরিচিত মুখ সায়েদুল ইসলাম মিঠুর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ করেছেন তারই আপন বড় বোন তৌহিদা খানম।

রবিবার (০২ অক্টোবর) রাত ১১ টায় সায়েদুল ইসলাম মিঠু কর্তৃক মৃত বোন তৈয়বা সিদ্দিকী ও বোন নুরে আক্তার তৌহিদা খানমের জমি জোর করে ভোগ দখল করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার বোন ও ভাগিনারা।

দীর্ঘ বিশ বছর ধরে জবর দখল করে আসা ক্রয়কৃত জমি হস্তান্তরের কথা বললেও নানা টালবাহানা করে সময় ক্ষেপণ করে আসছেন সায়েদুল ইসলাম মিঠু। এক পর্যায়ে তিনি মামলার হুমকি দেন এবং থানায় উল্টো একটি অভিযোগও দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। তারা বলেন, আমরা গণ্যমান্যদের কাছে গিয়েও কোনো সমাধান না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। এসময় মিঠুর বোন তৌহিদা খানম ও ভাগিনারা মোট ১৬ একর ক্রয়কৃত জমি দখল (ভোগ দখল) করার অভিযোগ করেন। যেখানে শুধু ৬.৯০ একর জমি বাবদ প্রত্যেক বছর ৬০ হাজার টাকা দেন এবং রেকর্ড হয়ে আসার পর ব্যবস্থা নেবেন বলে মিঠুর বিরুদ্ধে একাধিকবার কালক্ষেপণের অভিযোগও করেন বোন তৌহিদা খানম। এছাড়া অংশীদারত্বের জমির কথাও উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নথিপত্র যাচাই-বাছাই করে সুষ্ঠু সমাধান করার জন্য আহ্বান জানান। 

তবে এবিষয়ে সায়েদুল ইসলাম মিঠু জানান, তাদের ক্রয়কৃত জমি দখল করার কোনো সুযোগ আমার নেই। বাবার দেওয়া জমি বাবদ প্রত্যেক বছর টাকা ও ধান দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জমির পজিশন ছাড়া হয়নি কারণ এখনো অনেক জমি আমাদের নামে হয় নি। ওলট-পালট জমিগুলো এখনো মাপামাপি চলছে। এসময় তিনি বোন ও ভাগিনাদের দাবির প্রেক্ষিতে আইন মোতাবেক পূর্বে করা একটি মামলা আবারও সচল করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com