1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

এফবিসিসিআই এর সেফটি কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৬.৫৬ পিএম
  • ১১৮ Time View

শিল্পে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এফবিসিসিআই সেফটি কাউন্সিল। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছে দেশের ৪টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশনের সেফটি সেল ও আইএলওর প্রতিনিধিরা।

শনিবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে বেসিক ওএসএইচ অ্যান্ড ওএসএইচ ম্যানেজমেন্ট সিস্টেম শীর্ষক দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, দেশের সকল শিল্পে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরের পথে শিল্পকে নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভাপতি বলেন, দেশের অনেক খাতই বিশ্বমানের পণ্য তৈরি করে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে এসব পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পন করলে শোভন কর্মপরিবেশের বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এফবিসিসিআইর সহযোগীতায় বিডা দেশের ৫ হাজার ২শ এর মতো কারখানার পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে বলে জানান সভাপতি জসিম উদ্দিন।

কারখানায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিল্পমালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি বলেন, শোভন কর্মপরিবেশ পেলে কর্মীর উৎপাদন সক্ষমতাও বেড়ে যায়। তাই নিরাপদ কর্মপরিবেশের জন্য অর্থব্যয়কে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান সভাপতি জসিম উদ্দিন।

এর আগে সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, নিরাপদ কর্মক্ষেত্র তৈরিতে এফবিসিসিআই দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই বর্তমান পর্ষদ এফবিসিসিআইতে সেইফটি কাউন্সিল স্থাপন করেছে।

সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মো. শাহীদ উল্লাহ জানান, সেইফটি কাউন্সিলের মাধ্যমে শিল্পের কারখানা পর্যায়ে সেইফটি কমিটি বা ইউনিট গঠন করা হবে। কারখানার কর্মীদের সঠিক ভাবে নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হলে শিল্পে দুর্ঘটনা অনেক কমে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মো. শাহীদ উল্লাহ।

দুইদিনের কর্মশালায় চেম্বার ও খাত ভিত্তিক সমিতির অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেলথ, সেইফটি সেলের দায়িত্ব, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব, ধারণা, উপকারীতা, বিপদ ও ঝুঁকি চিহ্নিতকরণ ও মূল্যায়ন, ওএসএইচ সম্পর্কিত আইনি ও নীতি, ব্যবস্থাপনা, কার্যকর ওএসএইচ বাস্তবায়নের কর্মকৌশল, মালিক ও শ্রমিকের ভূমিকা, অগ্নি নিরাপত্তা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, পেশাগত দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে অসুস্থতা, ওএসএইচ বাস্তবায়নে আন্ত:যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com