1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু ১৭ অক্টোবর

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৫ এএম
  • ২২৪ Time View

দেশের ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ১৭ অক্টোবর শুরু হবে। এ আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনের পরবর্তীতে শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। একটি ওয়েবসাইটের মাধ্যমে ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর আমরা বিজ্ঞাপন আকারে জানিয়ে দেবো ভর্তি আবেদনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া। একজন বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের শিক্ষার্থী চাইলেই যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন। এজন্য তাকে গুনতে হবে ৫০০ টাকা। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাবজেক্ট পছন্দের মানদণ্ড দেওয়া থাকবে। এই সাবজেক্ট পছন্দের মানদণ্ড সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নির্ধারণ করবে।

সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গতবারের মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থাকবে কিনা তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল নির্ধারণ করবে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ৫৯.৪৫ শতাংশ।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com