1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

নূরানী ডাইংয়ের বিরুদ্ধে মামলা করবে বিএসইসি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২.৪৩ পিএম
  • ৩০০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার কোম্পানি, এর উদ্যোক্তা ও পরিচালক, ইস্যু ম্যানেজার এবং অডিটরদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

গতকাল বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। নূরানী ডাইং আইপিও অনুমোদন পেতে ব্যাংক ঋণের মিথ্যা তথ্য দেওয়া এবং আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ সংশ্নিষ্ট প্রকল্পে খরচ না করে সহযোগী কোম্পানির মাধ্যমে আত্মসাত করেছে বলে জানা গেছে।

বিএসইসি জানায়, ২০১৭ সালে আইপিওতে আসা নূরানী ডাইং আইপিও প্রসপেক্টাসে ২০১৬ ও ২০১৭ সালে এবি ব্যাংকে তাদের দীর্ঘমেয়াদি ঋণস্থিতি উল্লেখ করে যথাক্রমে ৫৭ কোটি ও ৪৩ কোটি টাকা। কিন্তু ডিএসইর অনুসন্ধানে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ঋণস্থিতি যথাক্রমে ১৬৯ কোটি, ১৯২ কোটি এবং ২১৬ কোটি টাকা পাওয়া যায়। আইপিওর ৪৩ কোটি টাকা কারসাজির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের সহযোগী কোম্পানিতে ৪১ কোটি টাকা হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন নথি বানিয়ে রপ্তানি এবং বিভিন্ন ব্যয়ের তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করেন। এর বাইরে উদ্যোক্তা-পরিচালকরা শেয়ার ব্যবসা করতে কোম্পানির প্রায় ৩১ শতাংশ শেয়ার যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টে জামানত রেখে মার্জিন ঋণ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com