1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

মেসির জোড়া গোলে ব্রাজিল-স্পেনকে ছুঁয়ে ফেলল আর্জেন্টিনা

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৯ এএম
  • ৭০৭ Time View

শেষ দিকে তিন মিনিটে জোড়া গোল আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন রেকর্ডবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপের আগ মুহূর্তে প্রতি ম্যাচেই গোল করে ভূমিকা রাখছেন তিনি। যদিও আজকের ম্যাচটিতে খেলারই সম্ভাবনা ছিল না মেসির। শুরুর একাদশেও মাঠে নামেননি। কিন্তু গ্যালারি থেকে ফুটবল জাদুকরকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন দর্শকরা। সেই আবদার মেটাতেই যেন বিরতির পর ৫৫ মিনিটে মার্টিনেসের বদলে মাঠে নামলেন মেসি।

মাঠে নেমেই জোড়া গোলের চিত্র আঁকলেন মেসি। ম্যাচের ৮৬তম মিনিটে করেন নিজের প্রথম গোল। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে দুর্দান্তভাবে জ্যামাইকার জালে বল পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। তিন মিনিট পর আবারও মেসির পা থেকে গোল। সেটি ছিল ফ্রি কিক থেকে। মেসির ফ্রি কিক ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। এই নিয়ে জাতীয় দলের হয়ে ৯০টি গোল হলো মেসির। তিনি আজ ছাড়িয়ে গেলেন মোখতার দাহারির ৮৯টি গোলকে। এখন গোলার করার তালিকা মেসির চেয়ে শুধু এগিয়ে আছেন আলি দাইয়ি (১০৯) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (১১৭)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে জ্যামাইকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসির সঙ্গে বাকি গোলটি করেছেন আলভারেজ। বিশ্বকাপের আগে এই নিয়ে ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। দারুণ প্রস্তুতি নিয়েই এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির পাশাপাশি রড্রিগো ডি পলকেও দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি। জায়গা পাননি পাপু গোমেজও। আগের ম্যাচে না থাকা আনহেল ডি মারিয়া, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ একাদশে ফেরেন।

টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার ক্ষেত্রে আর্জেন্টিনার সামনে ছিল শুধু ব্রাজিল, স্পেন ও ইতালি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিল ও স্পেনের। আজ জ্যামাইকাকে হারিয়ে দুটি দলকে ছুঁয়ে ফেলল আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com