রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রানার অটোমোবাইলস সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাস ভাড়া ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির   তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন বাস ও লঞ্চ ভাড়া পূনর্গঠনের দাবীতে যাত্রী কল্যাণ সমিতির স্বারকলিপি ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরীফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানে সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনে তিনি এই আমন্ত্রণ জানান।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার আমাদের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি বলেন, ‘পাকিস্তানি প্রধানমন্ত্রী প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার বাংলাদেশি প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ করেছেন।’

রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে অবস্থান করছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত কথাবার্তা বলেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও শেখ হাসিনা দীর্ঘক্ষণ কথা বলেছেন।

মুনা জানান, ক্যামেরন অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফর করতে চান।

সুত্রঃ বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS