1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮.১৬ পিএম
  • ২০৬ Time View

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজধানীর মিরপুর এলাকা থেকে বিএনপির নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার নয় জন গত বৃহস্পতিবার পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে বিএনপি বলছে, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতা-কর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলটির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের হটিয়ে দিয়ে সমাবেশস্থলে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com