1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন করমুক্ত-ই আছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৬.৫৭ এএম
  • ২১৭ Time View
dse

আয়কর সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি পরিপত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের মধ্যে। আগামী অর্থবছরের জন্য প্রকাশিত পরিপত্রের কারণে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় তথা শেয়ার বেচাকেনার মাধ্যমে অর্জিত আয় থেকে করমুক্ত সুবিধা প্রত্যাহার হয়েছে বলে গুজব ছড়িয়েছে।

তবে এসইসি ও এনবিআর সূত্র জানিয়েছে, ক্যাপিটাল গেইনের করসুবিধায় কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যক্তি পর্যায়ের ক্যাপিটাল গেইনে করমুক্ত সুবিধা বহাল আছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের করনীতি উইং থেকে ২০২২-২৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনা পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণে ‘আয়কর পরিপত্র ২০২২-২০২৩’ প্রকাশ করা হয়। এই আয়কর পরিপত্রের আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ৩২ সংশোধনী এনে বলা হয়, ‘১২.২ সরকারি সিকিউরিটিজ এবং পাবলিক কোম্পানির স্টকস্ ও শেয়ার হস্তান্তর হতে অর্জিত মূলধনি আয় করযোগ্য।’
এতে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন করমুক্ত থাকবে কি-না তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
বিএসইসি ও এনবিআর সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর প্রজ্ঞাপন অর্থাৎ এসআরও নং ১৯৬-আইন/আয়কর/২০১৫ এর
(খ) দফা অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনে এখনো করমুক্ত সুবিধা বহাল আছে। কারণ ওই এসআরওটি বাতিল করা হয়নি।

বিস্তারিত আসছে ………

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com