1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ইসলামী ব্যাংক পাঁচটি নতুন প্রকল্প চালু করলো

  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩৫ এএম
  • ২৩২ Time View

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প, প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প ও সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে নতুন ৩টি আমানত প্রকল্প এবং ‘স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন প্রকল্প ও ‘স্বপ্নবুনন’ শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ.ফ.ম. কামালউদ্দিন, মুহাম্মদ সাব্বির, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্পের আওতায় ১৮ বছরের কম বয়সী সন্তানের নামে তার বৈধ অবিভাবক হিসাব খুলতে পারবেন। এর মাধ্যমে প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ, ১০ ও ১৫ বছর মেয়াদী হিসাবধারীর জন্য স্কলারশিপে অগ্রাধিকারসহ জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জের সুবিধা পাওয়া যাবে।

মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পে যেকোন প্রবাসী বাংলাদেশি হিসাব খুলতে পারবেন। ভবন নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য বিনিয়োগ গ্রহণে অগ্রাধিকার পাবেন। ৩, ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে এ হিসাব খোলা যাবে।

৫০ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা মুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্পে হিসাব খুলতে পারবেন। এই হিসাবের গ্রাহকগণ নির্ধারিত হাসপাতালগুলোতে কার্ডের মাধ্যমে বিল পরিশোধে পাবেন বিশেষ ছাড়, সঞ্চয়ী হিসাবে অর্ধেক চার্জ ও মূল জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জে হাসানার সুবিধা পাবেন।

মাসিক ৩০ হাজার টাকা ও তদূর্ধ্ব আয়ের গ্রাহকরা স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগ নিতে পারবেন। দেশের পল্লী অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজীকরণে স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করা হয়। ১৮ বছরের অধিক বয়সী এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকগণ এ বিনিয়োগ সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com