1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ডলারের দাম আরও ১ টাকা বাড়াল

  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৫ এএম
  • ২৩৩ Time View

ডলারের মূল্য আরেক দফা বাড়ল। এবার এই মূল্য ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলারের নতুন মূল্য দাঁড়িয়েছে ৯৬ টাকা। একদিন আগেও এটি ছিল ৯৫ টাকা।
ডলারের মূল্য বৃদ্ধি মানে টাকার মূল্য হ্রাস। এ হিসেবে প্রতি ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১ টাকা।

জানা গেছে, সোমবার বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ৯৬ টাকায় ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এটাকে আন্তব্যাংক রেট বা ব্যাংক রেট বলা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে প্রতিদিন অল্প যে ডলার বিক্রি করে থাকে, তা এই রেটে বিক্রি করা হয়।

এর আগে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) প্রবাসী আয়, আমদানির ঋণপত্র নিষ্পত্তি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নতুন দাম ঠিক করেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা। সংগঠন দুটির নেতারা মিলে প্রবাসী আয়ে ১০৮ টাকা, আমদানি দায় নিষ্পত্তিতে ১০৪ টাকা ৫০ পয়সা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে ৯৯ টাকা।

একইদিনে বাংলাদেশ ব্যাংকও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে আজ ৯৬ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ৬ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার রিজার্ভ থেকে ৯৬ টাকায় ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।’

এর আগে গত ১০ আগস্ট ডলারের বিপরীতে টাকার মান ৩০ পয়সা কমানো হয়েছিল। তাতে ডলারের দাম দাঁড়িয়েছিল ৯৫ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com