1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

ক্রেডিট রেটিং বাধ্যতামূলক, দিতে হবে পিএসআই

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১.০২ পিএম
  • ২৩৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির জন্য ক্রেডিট রেটিং বাধ্যতামূলক (Mandatory) করা হয়েছে। এখন থেকে প্রতিটি কোম্পানিকে নির্দিষ্ট সময় পর পর রেটিং করাতে হবে। আর ওই রেটিং মান মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) আকারে প্রকাশ করতে হবে।

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিএসইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা অনুসারে, জীবন বীমা কোম্পানি ছাড়া বাকী সব কোম্পানিকে প্রতি বছর কমপক্ষে একবার এবং জীবন বীমা কোম্পানিকে প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।

জীবন বীমা কোম্পানি ব্যতিত অন্য কোম্পানিগুলোকে নিজ নিজ হিসাববছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে ক্রেডিট রেটিং করাতে হবে। অন্যদিকে এছাড়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য প্রতি দুই বছরে একবার ক্রেডিট রেটিং করাতে হবে।

রেটিং সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর অনতিবিলম্বে তা পিএসআই আকারে প্রকাশ করতে হবে। পাশাপাশি তা স্টক এক্সচেঞ্জের কাছে পাঠাতে হবে। স্টক এক্সচেঞ্জগুলো ওই রিপোর্ট তাদের ওয়েবসাইট ও ট্রেডিং টার্মিনালের মাধ্যমে প্রচার করবে।

উল্লেখ, ঋণ বা দেনা পরিশোধে একটি প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু, ক্রেডিট রেটিংয়ের মান তা নির্দেশ করে থাকে। কোনো কোম্পানির রেটিং মান ভালো হলে ওই কোম্পানিকে ঋণ দেওয়া বা ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com