1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে ও এক পুত্রবধূর ব্যাংক হিসাব তলব

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৪ এএম
  • ৩২২ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মাল্টিমোড গ্রুপের কর্ণধার আব্দুল আউয়াল মিন্টুর তিন ছেলে ও এক ছেলের স্ত্রীসহ পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তারা হচ্ছেন-তাবিথ এম আউয়াল, তাফসির এম আউয়াল, ও তাজওয়ার এম আউয়াল, তাফসির এম আউয়ালের স্ত্রী মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল। এর মধ্যে মায়া মার্গারিটা বড়লো রিজভী আউয়াল হলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর একমাত্র কন্যা।
তাফসির এম আউয়ালের মালিকানাধীন মনসুন হোল্ডিংসের ব্যাংক হিসাবের তথ্যও চেয়েছে বিএফআইইউ।
এছাড়া জাকির খান নামের এক ব্যক্তির হিসাবের তথ্য চাওয়া হয়েছে। জাকির খানের বাবার নাম জহির খান ও মা হোসনে আরা বেগম। তবে মিন্টু পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি-না তা জানা যায়নি।

আলোচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, লেনদেনের অনুমোদিত সীমাসহ বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে, সে তথ্যও দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com