1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

কানাডায় ছুরি হামলা, নিহত ১০

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৭ পিএম
  • ২২৯ Time View

কানাডায় অতর্কিত ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ থেকে ১৫ জন। গোটা ঘটনাটকে কেন্দ্র করে দেশটিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, কানাডার ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে হামলা চালায় সন্দেহভাজন দুই ব্যক্তি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ব্ল্যাকমোর জানান, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) জেমস ক্রি নেশনের দুই জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের উপরে হামলা চালানোর খবর মেলে। জোড়া ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। একাধিক মানুষ আহত হয়েছেন। এখনো পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তারাও বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। এই মূহুর্তে মোট আহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তিই এই হামলা চালিয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ডেমিয়ান ও মাইলস স্যান্ডারসন নামক ৩০ ও ৩১ বছর বয়সী দুই ব্যক্তিই হামলা চালান। একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিসান গাড়িতে করে পালিয়ে যান। অভিযুক্তদের গ্রেফতার করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে ও হাইওয়ে- রাস্তাগুলোতে একাধিক চেকপয়েন্ট বসানো হয়েছে।

জানা গিয়েছে, জেমস স্মিথস ক্রি নেশনের বাসিন্দার সংখ্যা আড়াই হাজার। স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ব্ল্যাকমোর পুলিশের কাছে প্রথম ফোন আসে যে এক ব্যক্তি তার প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। এরপরই একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই ছুরি দিয়ে হামলার অভিযোগই জানান। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়। তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com