1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

অর্থবছরের প্রথম মাসে বড় বাণিজ্য ঘাটতি

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩১ এএম
  • ২৫৯ Time View

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাসে বড় বাণিজ্য ঘাটতির শিকার হয়েছে দেশ। রপ্তানি আয়ের তুলনায় অনেক বেশি টাকার পণ্য আমদানি হওয়ায় জুলাই মাসে এই বাণিজ্য ঘাটতি হয়েছে। একইসঙ্গে চলতি হিসাব ও সামগ্রিক লেনেদেনেও ঘাটতিতে পড়েছে বাংলাদেশ।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (Balance of Payment-BOP) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুসারে, জুলাই মাসে দেশের আমদানি ও রপ্তানি-দুটোই বেড়েছে। তবে রপ্তানির চেয়ে আমদানি বেড়েছে অনেক বেশি। আর তাতেই এমন বড় ঘাটতি হয়েছে বৈদেশিক বাণিজ্যে।

অর্থবছরের প্রথম মাসে রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে ৫৮৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ডলারের পণ্য। এতে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি হয়েছে ১৯৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় ঘাটতি চেড়েছে প্রায় ৪৬ শতাংশ। গত বছরের জুলাই মাসে ১৩৬ কোটি ডলার ঘাটতি হয়েছিল বৈদেশিক বাণিজ্যে।

দেশীয় মুদ্রায় জুলাই মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা (প্রতি এক ডলার ৯৫ টাকা ধরে)।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে জ্বালানিসহ প্রায় সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখি থাকায় আমদানি ব্যয় অনেক বেড়েছে। কিন্তু সে অনুপাতে রপ্তানি না হওয়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতি। এছাড়া এই বিশাল বাণিজ্য ঘাটতির পেছনে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং বেড়ে যাওয়ার মতো ঘটনাও থাকতে পারে। আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য প্রকৃত মূল্যের চেয়ে বাড়িয়ে দেখানো হলে তাকে ওভার ইনভয়েসিং (Over Invoicing) এবং রপ্তানির সময় পণ্যের মূল্য প্রকৃত রপ্তানি মূল্যের চেয়ে কমিয়ে দেখানোকে আন্ডার ইনভয়েসিং (Under Invoicing) বলে। অর্থ পাচারের উদ্দেশ্যে অসাধু অনেক ব্যবসায়ী ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের আশ্রয় নিয়ে থাকে। উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত জাতীয় নির্বাচনের আগে অর্থপাচারের পরিমাণ বেড়ে যায় বলে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংও বেড়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com