1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

আরটিজিএসে লেনদেন হবে ৫ বিদেশি মুদ্রা

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬.২০ পিএম
  • ২৯৭ Time View

এখন থেকে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত আরটিজিএস পদ্ধতিতে বিদেশি মুদ্রা লেনদেন হবে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এ লেনদেন শুরু হবে।

প্রাথমিকভাবে মার্কিন ডলার, পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার ও জাপানের ইয়েন আরটিজিএস পদ্ধতিতে ক্লিয়ারিং ও নিষ্পত্তি চালু হচ্ছে। রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির অনলাইন মাধ্যম। ২০১৫ সাল থেকে চালু হওয়া আরটিজিএসে এখন এক লাখ টাকার ওপরে স্থানীয় মুদ্রা এক ব্যাংক হিসাব থেকে আরেক ব্যাংক হিসাবে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।

বর্তমানে বিদেশি মুদ্রার লেনদেন বা ক্লিয়ারিং দেশে ম্যানুয়াল পদ্ধতিতে হয়। এ পদ্ধতিতে এক ব্যাংক আরেক ব্যাংকের সঙ্গে কাগুজে নথি ব্যবহার করে ব্যাংকের কর্মকর্তারা হাজির হয়ে লেনদেন নিষ্পত্তি করে থাকেন। এতে সময় ও অর্থ ব্যয় বেশি লাগে। আরটিজিএস পদ্ধতিতে সেসব ঝামেলা এড়িয়ে তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। শিগগির এ তালিকায় চীনের মুদ্রা ইউয়ানও যুক্ত হবে।

নীতিমালায় আরটিজিএস পদ্ধতিতে বিদেশি মুদ্রা লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোকে কী করতে হবে তাও বলা হয়েছে। এতে বলা হয়, আরটিজিএস একটি স্বতন্ত্র লেনদেন প্ল্যাটফর্ম পদ্ধতি। এর সঙ্গে অন্য কোনো প্ল্যাটফর্মের সংযুক্তি নেই। এ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির জন্য একটি বৈদেশিক মুদ্রা হিসাব খুলতে হবে। এখান থেকে কেবল ডলারের বিপরীতে ডলারে, ইউরোর বিপরীতে ইউরো- এভাবে লেনদেন নিষ্পত্তি করা যাবে। অন্য এক মুদ্রার বিপরীতে অন্য বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করা যাবে না। তবে যে কোনো অঙ্কের লেনদেন নিষ্পত্তিতে কোনো বাধা নেই।

নীতিমালা অনুযায়ী, পরিশোধ নিষ্পত্তির ক্ষেত্রে সুবিধাভোগীর অ্যাকাউন্টের ধরন উল্লেখ করতে হবে। একটি লেনদেনে ব্যাংক সর্বোচ্চ ১০০ টাকা চার্জ নিতে পারবে। আরটিজিএস পদ্ধতিতে বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক তারল্য সুবিধা নেওয়া যাবে না। লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে ব্যাংকগুলোকে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন (জিইএফটি) মেনে চলতে হবে।

এক ব্যাংক আরেক ব্যাংকে অর্থ পাঠানোর পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে সুবিধাভোগীর হিসাবে অর্থ দিতে হবে। এটি না করতে না পারলে অর্থ ফেরত যাবে। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে আরটিজিএসের স্থানীয় মুদ্রায় নিষ্পত্তির নীতিমালা মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com