1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডি

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮.২৯ পিএম
  • ২২৫ Time View

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের দায়িত্ব নিয়েছেন নতুন তিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সোনালী ব্যাংকে মো. আফজাল করিম, রূপালী ব্যাংকে মোহাম্মদ জাহাঙ্গীর এবং অগ্রণী ব্যাংকে মো. মুরশেদুল কবীর এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন।

রোববার (২৮ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর তিন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাজের পরিধি অনেক বড়। তাই চ্যালেঞ্জও ছোট নয়। এ ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো ঠিক করে তা মোকাবিলা করা হবে। তারা জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে প্রান্তিক পর্যায়ে আরও সক্রিয় হবে তিন ব্যাংক।

সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম বলেন, ক্ষুদ্র ও মাঝারি ঋণে জোর দেবে সোনালী ব্যাংক। তার ভাষ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নানাবিধ চ্যালেঞ্জ আছে। সেই সব চ্যালেঞ্জ চিহ্নিত করে তার সুরাহা করাই হবে মূল লক্ষ্য।

সোনালী ব্যাংকের অবস্থা নিয়ে আফজাল বলেন, এই মুহূর্তে সোনালী ব্যাংকে প্রভিশন ঘাটতি নেই। এক্ষেত্রে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব পদক্ষেপ গ্রহণ করা হবে। নিবিড়ভাবে তদারকির মাধ্যমে ব্যাংকের সার্বিক কর্মকা- পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, ব্যাংকের মূল কাজ আমানত গ্রহণ এবং তা বিনিয়োগ করা। সেই কাজটিই করার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে।

রূপালী ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ জাহাঙ্গীর দায়িত্ব গ্রহণ করে বলেন, রূপালী ব্যাংক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ঋণে পিছিয়ে আছে। যারা এখনও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, তাদের এই বছরের মধ্যে তা পূরণ করতে হবে।

তিনি বলেন, মূলধন ঘাটতি আছে। তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। বড় বড় ঋণ দেয়া হয়েছে অনেক, এখন এসএমই ঋণ বিতরণে জোর দেবে রূপালী ব্যাংক।

অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর বলেন, খেলাপি ঋণ আদায়ে জোর দেবে অগ্রণী ব্যাংক। একটি আদর্শ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, ঋণ দেয়ার ক্ষেত্রে নগর এবং গ্রামের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা হবে। গ্রামীণ অর্থনীতি চাঙা করতে বিশেষ ভূমিকা পালন করবে এই ব্যাংক।

এছাড়া, সুশাসনের মাধ্যমে খেলাপি ঋণ কমানো, প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোসহ এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধি, গ্রাম পর্যায়ে ই-ব্যাংকিং চালু, গ্রাহকের অর্থের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আরও মনোযোগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত এমডিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com