1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শিক্ষামন্ত্রী: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সম্পূর্ণ গুজব

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৫.০৬ পিএম
  • ৩১৮ Time View

নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষা কারিকুলাম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়। এটা সম্পূর্ণ গুজব। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।’

শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকার বিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চালাচ্ছে। যেখানে বলা হচ্ছে ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কথা। এটি একেবারেই সত্য নয়। আমরা ইতোমধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিলো তা জনগণের সামনে তুলে ধরেছি।

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘এ শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ অবিচ্ছেদ্য অংশ। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com