1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ক্রিস গেইল: আমিই সর্বকালের সেরা অফ স্পিনার

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬.০১ পিএম
  • ২৪৭ Time View

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৬০টি উইকেট এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ৮৩টি উইকেট নিয়ে নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ খ্যাত এই দানবীয় পারফর্মার অবশ্য মজার ছলেই বলেছেন এমনটা!

এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি জানেন? আমার বোলিং খুবই সহজাত। অবশ্যই আমাকে বোলিং করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিও (মুত্তিয়া মুরালিধরন) আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমি রেট সেরা, সুনীল নারিনও এর ধারেকাছেও আসতে পারবে না।’

বেশ কিছুদিন ধরেই মাঠের ক্রিকেটে দেখা যাচ্ছে না গেইলকে। অবশ্য ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ খেলবেন তিনি। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ৬০ বলের এই আসরে খেলবেন তিনি।

এই আসরে খেলার জন্য মুখিয়ে আছেন গেইল, ‘আমি মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি, আমি এটা মিস করি। আমি যেন আবারও বাচ্চা হয়ে গেছি, প্রথম ম্যাচ খেলতে বা অভিষেকের জন্য মুখিয়ে আছি। আমাকে আবারও প্রস্তুত হতে হবে। এখনও অবশ্য আমি প্রস্তুত আছি, তবে সেখানে গিয়ে খেলার মতো মানসিকতা অর্জন করতে হবে।’

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা গেইল ৩৬.২২ গড়ে ১৪ হাজারের বেশি রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি ২২টি, স্ট্রাইকরেট ১৪৪.৭৫। সেরা অফ স্পিনার না হলেও তাকে টি-টোয়েন্টির সেরা ওপেনার বললে ভুল হবে না অবস্থাতেই!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com