1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

পাহাড়ে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১.৪৩ পিএম
  • ২২৭ Time View

রাঙামাটির দুর্গম লংগদু উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের (মূল দল) কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় শ্যামল চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফের কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ছোট কাট্টলী নামক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংগঠনটির খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা।

জেএসএস’র লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘আমি স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ছোট কাট্টলী এলাকায় কিছু সময় গোলাগুলির ঘটনা ঘটেছে।’

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, ছোট কাট্টলীতে ইউপিডিএফের কর্মীরা অবস্থানকালে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) একদল সদস্য হামলা করে। এতে শ্যামল চাকমা মারা যান।

বুধবার সকালে লংগদু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সাধন কুমার চাকমা বলেন, ‘রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি। ঘটনাস্থল থেকে ফিরে এসে বিস্তারিত জানাতো পারবো।’

লংগদু থানার ওসি (তদন্ত) সানজিদ আহম্মেদ বলেন, ‘রাতে গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থল এতই দুর্গম যে, রাতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com