1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

গরমে যেসব খাবার শিশুদের জন্য উপকারী

  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৯.০৫ পিএম
  • ২৮৮ Time View

মাঝে মধ্যে প্রচণ্ড গরমে স্বস্তির বার্তা নিয়ে বৃষ্টি আসলেও গরমের তীব্রতা কমছে না। ফলে এই গরমে অসুস্থ হচ্ছেন কমবেশি সবাই। শিশুদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। তাই বাড়ির ছোটদের নিতে হবে বাড়তি যত্ন। এই গরমে শিশুদের সুস্থ ও প্রাণবন্ত রাখতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। গরমে বাজারে পাওয়া যায় প্রচুর মৌসুমি ফল। তাই শিশুদের খাদ্য তালিকায় রাখা যেতে পারে ফল ও ফলের তৈরি জুস। এছাড়াও প্রতিদিনের খাবারে যোগ করা যেতে পারে পুষ্টিগুণসম্পন্ন কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক এই গরমে শিশুদের সুস্থ রাখবে এমন কিছু খাদ্যের নাম।

তরমুজ: আমাদের শরীরের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শিশুরা পানি খেতে চায় না। এদিকে তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি। তাই শিশুকে দিতে পারেন তরমুজ কিংবা তরমুজের তৈরি জুস।

বেল: গরমে বেল খুবই উপকারী। বেলে রয়েছে ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ উৎস। কিন্তু অনেক শিশুই বেল খেতে চায় না। তাই বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বেলের শরবত। ভিটামিন সি থাকায় বেল ভেতর থেকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সক্ষম।

টক দই: শিশুর পেটের স্বাস্থ্য ভাল রাখতে শিশুকে রোজ টক দই খাওয়ান। গরমে শরীর ঠান্ডা রাখতে টক দইয়ের বিকল্প নেই। ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন সমৃদ্ধ টক দই হাড় ভাল রাখতেও সাহায্য করে। টক দই শুধু খেতে না চাইলে তা দিয়ে লাচ্ছি বানিয়ে দিতে পারেন।

ডাবের পানি: গরমে শরীরের যত্ন নিতে ডাবের পানি খুবই উপকারী। প্রচণ্ড গরমে শিশুর প্রতি দিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই পানীয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগবালাই থেকে শিশুকে দূরে রাখবে এই পানি।

লেবুর শরবত: বাচ্চারা খেলাধুলা করে বাসায় ফিরে আসলে তাদের দিন লেবুর শরবত। তবে চিনির পরিমাণ কিছুটা কম দিয়ে। বাচ্চারা ট্যাঞ্জি স্বাদ পছন্দ করে এবং ভিটামিন সি তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।। এছাড়া লেবু হজমে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com