1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু, উদ্ধার ১২

  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬.২১ পিএম
  • ২৬২ Time View

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় একটি মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, নেছার মাঝির ফিশিং ট্রলার ১৬ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার জন্য নিঝুম দ্বীপ ইউনিয়নের ১০ কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী ট্রলার, নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে ট্রলারে থাকা ১২ জেলেকে জীবিত এবং তিন জেলের মরদেহ উদ্ধার করে। তবে এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, এসব জেলেদের বাড়ি হাতিয়ায়। এর মধ্যে মৃতদের বাড়ি নিঝুম দ্বীপে। বর্তমানে তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের স্বজনরা ঘাটে অবস্থান করছেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, কোস্টগার্ডের একটি টিম উদ্ধার অভিযানে নেমেছে। তারা ঘটনাস্থলে রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এসব জেলের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com