1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

সেই প্রযোজকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ মাহির

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩.৪৫ পিএম
  • ১৮৪ Time View

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন জিয়াউল রোশান। সম্প্রতি এই সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ।

এর মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে সিনেমাটি চর্চায় উঠে এলো। ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে নায়ক-নায়িকা তথা মাহি ও রোশানের মধ্যকার দ্বন্দ্ব এখন ইন্ডাস্ট্রির আলোচিত প্রসঙ্গ।

সম্প্রতি সিনেমাটির একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। কিন্তু সেখানে মাহি বা রোশান কাউকেই ডাকেননি। তার অভিযোগ, মাহি ও রোশান সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন মাহিয়া মাহি। তার দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি। মাহির ভাষ্য, “একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি।”

মাহি জানান, সিনেমাটি ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আক্ষেপ করে মাহি বললেন, ‘একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।’

কেবল মাহি নন, এই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন নায়ক রোশানও। তিনি বলেছেন, ‘উনি অপেশাদার প্রযোজক, শুটিংয়ে খাবার এবং পানিটাও তালা দিয়ে রাখতেন। ঠিকমতো খেতে পর্যন্ত দেননি।’

উল্লেখ্য, ‘আশীর্বাদ’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com