শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাট জেলায়  পাঁচ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, চায়ের দাওয়াত দিয়ে কথিত মামলায় সাংবাদিক অনুকে গ্রেফতারের প্রতিবাদ ও পাটগ্রামে ৯ সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ও হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে উক্ত মানববন্ধনের জেলা উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আগামী ২০ তারিখের মধ্যে ৫ সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার, অনুর মিথ্যা মামলা প্রত্যাহার ও পাটগ্রামের ৯ সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়। ঐ কর্মসূচির পরও কার্যকর প্রদক্ষেপ গৃহীত না হলে আগামী ২৫ আগষ্ট রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নানান কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।

হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মিলন পাটোয়ারী, সভাপতি মোঃ ইউনুস আলী, সহ সভাপতি সাইফুল ইসলাম সবুজ, রকিবুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত, পাটগ্রামের সাংবাদিক আব্দুল মান্নান, এবি সিদ্দিক, কালীগঞ্জের হাসমত উল্লাহ, জেসমুন শুভ, মিনহাজুল হক বাপ্পিসহ অনেকেই।

_রেজাউল ইসলাম_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS