1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

আসামকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা

  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ১.০৫ পিএম
  • ১৬০ Time View

সাদ পোশাকের পর এবার রঙিন পোশাকেও নিজেদের দাপট ধরে রাখলো বাংলাদেশের যুবারা। আসাম অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। এরফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

শনিবার (১৩ আগস্ট) গৌহাটির বরসাপাড়ায় আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আসামের যুবারা। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। ঘরের মাঠে তাদের বেশ ভুগিয়েছে সফরকারী স্পিনাররা। বাংলাদেশী স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ৩৭.৪ ওভারে ১০৪ রান তুলতেই গুটিয়ে যায় আসাম অনুর্ধ্ব-১৬ দল।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সামিউন বাসির রাতুল। তার বাঁহাতের ঘূর্ণিতে রীতিমতো চোখে সরষে ফুল দেখেছে আসামের যুবারা। এই স্পিনার ৯.৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। তাছাড়া ৯ ওভার বোলিং করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন লেগস্পিনার শেখ ইমতিয়াজ শিহাব। আরেক স্পিনার ফারহান শাহরিয়ারও ভালো বোলিং করেছেন। তার ঝুলিতে গেছে ২ উইকেট।

১০৫ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। অপরাজিত হাফ সেঞ্চুরিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখেন ওপেনার আজিজুল হাকিম তামিম। তার দুর্দান্ত ইনিংসে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com