1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

পরিকল্পনামন্ত্রী: মাস খানেক পরেই সব ঠিক হয়ে যাবে

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫.১৬ পিএম
  • ৯০ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে। এখন বিদ্যুৎ একটু কম পেলেও মাসখানেক পরই সব ঠিক হয়ে যাবে। অর্থের ঘাটতিতে পড়ায় এই সময়ে আমরা কিছুটা অসুবিধায় আছি। এই সমস্যা আমাদের তৈরি নয়, অন্য রাস্ট্রের তৈরি সমস্যা আমাদের ওপর এসে পড়েছে। ধৈর্য্য ধারণ করতে হবে। সবকিছু ঠিক হয়ে যাবে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলে স্বেচ্ছাদীন তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে। আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, এইবারের বন্যায় গরিবের কষ্ট হয়েছে বেশি। কাঁচা ঘরবাড়ি ভেসে গেছে। সরকার তাদের সহায়তা করছে, আরও করবে। সরকারকে একটু সময় দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার গরিবের সরকার। উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ভোট দিয়েছেন, এ জন্য গরিবের সরকার ক্ষমতায় আছে। আবারও ভোট দেওয়ার সময় আসবে, গরিবের কাজ করে যারা, তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com