1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

মোমেন-ওয়াংয়ের বৈঠকে ৪ বিষয়ে সমঝোতা

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২.২৯ পিএম
  • ১৯৯ Time View

ঢাকায় সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকের পর চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। এ সময় তারা  দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

রোববার (৭ আগস্ট) সকালে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা সই হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল পৌনে ৮টায় বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে-

১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, ২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন, ৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

দুই দিনের সফরে গতকাল শ‌নিবার বিকাল ৫টায় ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর পরে এই প্রথমবারের মতো চীন থেকে উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরেও ওয়াং ই ঢাকায় এসেছিলেন। তবে সেটি ছিল রোহিঙ্গা বিষয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com