শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

চট্টগ্রামের রাউজানে নতুন আউটলেট আনলো স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪৭ Time View

চট্রগ্রামের রাউজান উপজেলার মুন্সীরঘাটায় নতুন আউটলেটের উদ্বোধন করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন। রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, নারী কাউন্সিলর জেবুন নেছা ও ডলি আক্তার, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব।

এছাড়াও উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, আউটলেট ম্যানেজার ইব্রাহিম, রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম, মাহবুবুল আলম-সহ আরো অনেকে।

উদ্বোধনে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। মুন্সীরঘাটার এ আউটলেটের মাধ্যমে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হলো। আশা করছি, এখানকার গ্রাহকরা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে স্বপ্ন থেকে নিয়মিত বাজার করবেন।

এদিকে স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানান অফার ও হোম ডেলিভারি সেবা।

নতুন আউটলেটের ঠিকানা- আঞ্জুমা স্কয়ার, শাহ লতিফ রোড, মুন্সীরঘাটা, রাউজান, চট্রগ্রাম। এ আউটলেট থেকে হোম ডেলিভারি সেবা পেতে যোগাযোগ করুন ০১৯৫৮-৬৩৬০২৭ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS