শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী বিজয় দিবসে বরিশালে উন্মুক্ত যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রূপালী ব্যাংক ও আজগর আলী হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসুরক্ষায় আজগর আলী হাসপাতালের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

ব্যাংকের জিএম পারসুমা আলম ও আজগর আলী হাসপাতালের ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মারুফ বিন হাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, রুখসানা হাসিন, মো. আলী আক্কাস ও অবজারভার মোহাম্মদ খুরশীদ ওয়াহাব উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় রূপালী ব্যাংক লিমিটেডের সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই হাসপাতালে বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রকার চিকিৎসা সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS