1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

আমরা টেকনোলজিসের ব্যান্ডউইথে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.১২ পিএম
  • ১২৫ Time View

পুঁজিবাজারের তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কোম্পানিটির কাছে পাওনা রাজস্ব পরিশোধ করে দেওয়ায় বিটিআরসি ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিটিআরসি আলোচিত বিষয়টি কোম্পানিকে চিঠি দিয়ে দিয়ে জানিয়ে দিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদেরকে আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছিল টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জানা গেছে, কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকা রাজস্ব বকেয়া ছিল।

বিটিআরসির চিঠিতে বলা হয়েছিল, ‘সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেওয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশটি আজ ১৮ জুলাই থেকেই কার্যকর হবে।’

এই নির্দেশনা বাস্তবায়ন করতে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com