1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

ডিবিএর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১২.৩৭ পিএম
  • ১৩০ Time View

পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) পুঁজিবাজারের সকল স্টক ব্রোকারদের নিয়ে মতিঝিলে অবস্থিত ডিএসই ব্রোকার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকসহ উর্ধতন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিওর সভাপতিত্বে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যগণ বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি ও ব্রোকারদের বিদ্যমান নানান সমস্যা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

এসময় বাজার পরিস্থিতি নিয়ে তারা বলেন, বাজারের বর্তমান সংকট দীর্ঘস্থায়ী নয়, এটি সাময়িক। খুব শীর্ঘই বাজার আবার ইতিবাচক ধারায় ফিরবে। তাই বাজারের বিরাজমান মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের যার যার অবস্থান থেকে সাধ্যমত কাজ করে যাওয়া উচিৎ। আমরা ব্রোকারগণ বাজারের দূর্দিনে অতীতে বাজার ছেড়ে যাইনি, বরং বাজারকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে একে কার্যকর রেখেছি।

তারা আরো বলেন, এই খাত থেকে আমরা ব্রোকারগণ সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি। কিন্তু আজ ব্রোকারগণ চরমভাবে নিগৃহীত ও অবহেলিত। এমনিতে আমরা বিগত বহু বছর যাবৎ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। সাম্প্রতিক মন্দাবাজার পরিস্থিতি ও শেয়ারের টানা দরপতনের ফলে দৈনন্দিন ট্রেড কমে গিয়ে আমরা অফিস পরিচালনা ব্যয় মেটাতে রীতিমত হিমশিম খাচ্ছি। তার উপর বিভিন্ন সনদ নবায়নে বিএসইসি ও ডিএসই কর্তৃক ব্রোকারদের উপর আরোপিত অস্বাভাবিক ফি আমাদের মরার উপর খাড়ার ঘা হয়েছে।

সাম্প্রতিক কালে বিএসইসি ও ডিএসই কর্তৃক ব্রোকারেজ হাউজের উপর আরোপিত বিভিন্ন ফি-এর তুলনামূলক চিত্র নিম্নরুপ।

ক্রমিক নং- খাতপূর্বের ফি (টাকায়)বর্তমান সংশোধিত ফি (টাকায়)বৃদ্ধি (টাকায়)            শতকরা হার
ডিপি সনদ নবায়ন ফি৪,০০০২,০০,০০০১,৯৬,০০০৪,৯০০%
স্টক ব্রোকার সনদ নবায়ন ফি১০,০০০৫০,০০০৪০,০০০৪০০%
স্টক ডিলার সনদ নবায়ন ফি১০,০০০৫০,০০০৪০,০০০৪০০%
ট্রেক নবায়ন ফি৫০,০০০১,০০,০০০৫০,০০০১০০%

ব্রোকারগণ পুঁজিবাজারে তাদের কার্যক্রম ও সেবার মান ধরে রাখতে ডিপি সনদ নবায়ন ফি ২ লক্ষ টাকা থেকে কমিয়ে পূর্বের ৪ হাজার টাকার সাথে ২০ শতাংশ বৃদ্ধি করা, স্টক-ডিলার ও স্টক-ব্রোকার সনদ নবায়ন ফি ৫০ হাজার টাকা থেকে কমিয়ে পূর্বের ১০ হাজার টাকার সাথে অতিরিক্ত ২০ শতাংশ বৃদ্ধি করা এবং ট্রেক সনদ ফি ১ লক্ষ টাকা থেকে কমিয়ে পূর্বের ৫০ হাজার টাকায় বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তা সমাধানে ডিবিএর প্রতি জোর দাবি জানায়।

এ সময় ব্রোকারগণ বিনিয়োগকারীদের যৌক্তিক ও জরুরী প্রয়োজনে হাউজে নগদ অর্থ লেনদেনের অবাধ সুযোগ অব্যাহত রাখার বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাশা করে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনার জন্য তারা ডিবিএর প্রতি আহবান জানায়। এছাড়া বর্তমান বুক বিল্ডিং সিস্টেমে ত্রুটিপূর্ণ বিডিং পদ্ধতির সংশোধনী এনে উক্ত সিস্টেমের যথাযথ স্বরুপ ও বাস্তবায়নের বিষয়ে ডিবিএর কার্যকরী পদক্ষেপ আশা করে।

ব্রোকারগণ তাদের বক্তব্যে আরও বলেন, সংগঠন হিসেবে ডিবিএর প্রধান দায়িত্ব ব্রোকারদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা এবং তদ্বসংশ্লিষ্ট বিষয়ে বিএসইসি, ডিএসইসহ অন্যান্য বাজার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধান করে ব্যবসায়িক পথ সুগম করা। অথচ ডিবিএ এখন পর্যন্ত ব্রোকারদের স্বার্থ আদায়ে দৃশ্যমান ভূমিকা রাখতে সক্ষম হয়নি। তারা বিশ^াস করে ডিবিএ ব্রোকারদের একটি শক্তিশালী সংগঠন হিসেবে  তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পুঁজিবাজারকে সুসংহত ও সুসংগঠিত রাখতে আগামীদিনে কার্যকর ভূমিকা রাখবে। এর জন্য তারা ডিবিএকে এখন থেকে আরও বেশী সক্রিয় ও শক্তিশালী ভূমিকায় দেখতে চাই।

ডিবিএ প্রেসিডেন্ট সকলের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে তা সমাধানের সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com