1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুক্রবার

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০.১৮ পিএম
  • ১৪৭ Time View

‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় ও সন্তানদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সোমবার ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা রাইজিংবিডিকে বলেন, ‘সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় ও সন্তানদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। তবে আগামী শুক্রবার সদস্যদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। আর সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় ও সন্তানদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা পরে অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, গেল ০৭ জুন ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে দাবা প্রতিযোগিতায় চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ ওয়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হন। রানার আপ হন জনকণ্ঠের তপন বিশ্বাস এবং তৃতীয় হন এনটিভির মো. এস এম আতিকুর রহমান।

১২ জুন অনুষ্ঠিত কল ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ডেইলি স্টারের দীপন নন্দী, রানার আপ হন ঢাকা মেইলের তানভীর আহমেদ ও তৃতীয় হন ভোরের আকাশের মাহমুদুন্নবী চঞ্চল।

১৪ জুন অনুষ্ঠিত অকশন ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মো. এমরান হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাঈদ শিপন (জাগোনিউজ) জুটি। রানার্স আপ হন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও তারেক সালমান (আজকালের খবর) জুটি। আর তৃতীয় হন মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও আবু হোরায়রা তামিম (একুশে টিভি) জুটি।

গেল ১৬ জুন নারী সদস্যদের লুডু ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে চ্যাম্পিয়ন হন ফ্রিল্যান্সার সামিনা খাতুন রস্নি, রানার আপ হন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা আর তৃতীয় হন বিটিভি’র নার্গিস জুঁই।

এরপর গেল ২১ জুন পুরুষদের ক্যারম একক ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে চ্যাম্পিয়ন হন ফারুক আলম (সংবাদ), রানার আপ হয়েছেন সাঈদ শিপন (জাগোনিউজ) এবং তৃতীয় স্থান অর্জন করেন এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড)।

১৯ জুলাই ক্যারম পুরুষ দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন ফারুক আলম (সংবাদ) ও জুনায়েদ শিশির (ভোরের আকাশ) জুটি। রানার্স আপ হন মতলু মল্লিক (এই বাংলা) ও সোলাইমান সালমান (দি বিজনেস পোস্ট) জুটি। আর তৃতীয় হয় মুরাদ হোসাইন (জাগোনিউজ) ও সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর) জুটি।

এরপর ২২ জুলাই অনুষ্ঠিত হয় ক্যারম নারী দ্বৈত ইভেন্টের খেলা। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন সামসুন্নাহার বিনু (বিটিভি) ও নার্গিস জুইঁ (বিটিভি) জুটি। রানার-আপ হন মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) ও সানজিদা ইসলাম পারুল (সমকাল) জুটি।

এবারের এই ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালিন ক্রীড়া উৎসবে পুরুষ, নারী সদস্য, সদস্যদের স্ত্রী, সন্তানদের নিয়ে মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন (একক ও দ্বৈত) ৪ পয়েন্ট, রানার্স আপ (একক ও দ্বৈত) ৩ পয়েন্ট, তৃতীয় স্থান (একক ও দ্বৈত) অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী (একক ও দ্বৈত) এক পয়েন্ট অর্জন করবেন।

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com