1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :

প্রগ্রেসিভ লাইফ দর হারানোর শীর্ষে

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৬.২৯ পিএম
  • ৮৩ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ১.৯৮ শতাংশ, মিরাকলের ১.৯৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১.৯৭ শতাংশ, ইমাম বাটনের ১.৯৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৯৬ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com