শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার ওজন গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শনিবার (২৩ জুলাই) ওজন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ওয়ালটন ১১তম জাতীয় সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২২।’ আজ মোট ৮০ জনের ওজন নেওয়া হয় এবং বিভিন্ন ওজন শ্রেণির গ্রুপিং করা হয়।

আগামীকাল রোববার হবে আনুষ্ঠানিক উদ্বোধন। আর সোমবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা।

জানা গেছে, এই প্রতিযোগিতা ১৯ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কারণে তিনদিন পিছিয়ে শুরু হয়।

প্রতিযোগিতায় মোট ৪টি সার্ভিসেস দল অংশ নিবে। তবে অন্যদের জন্যও প্রতিযোগিতাটি উন্মুক্ত রয়েছে। দলগুলো হলো— বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়)  দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি.কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS