1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১০.৪৮ এএম
  • ১৪৩ Time View

ওয়ানডেতে নিউজিল্যান্ডের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল আয়ারল্যান্ড। তবে টি-টোয়েন্টিতে এসে কিউইদের বিপক্ষে পাত্তাই পায়নি স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ৬ উইকেটে। এ জয়ে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।

বেলফাস্টে আয়ারল্যান্ডের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্বক শুরু করে মিচেল স্যান্টনারের দল। তবে দ্রুত রান তুলতে গিয়ে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ক্রেইগ ইয়ংয়ের মিডল স্টাম্পের বল খেলতে গিয়ে বোল্ড আউট হন ফিন অ্যালেন। দুই চার ও এক ছক্কায় ৭ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

অ্যালেনের বিদায়ের পর থিতু হতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ড্যান ক্লিভার। জশুয়া লিটলের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে দাড়িয়ে থাকা কার্টিস ক্যাম্ফারকে ক্যাচ দেন ক্লিভার। ক্যাম্ফারের দুর্দান্ত ক্যাচে শেষ পর্যন্ত ৬ বেল ৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটতে হয় আগের ম্যাচে ৭৮ রানে অপরাজিত থাকা এই উইকেটকিপার ব্যাটারকে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মার্টিন গাপটিল। জর্জ ডকলেরের বলে সুইপ করতে গিয়ে শর্ট থার্ডম্যানে থাকা লিটলকে ক্যাচ দেন এই কিউই ওপেনার।

২৫ রান করা গাপটিল ফেরার পর দারুণ এক জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তারা দুজনে মিলে যোগ করেন ৮২ রান। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফিরে যেতে হয় মিচেলকে। লিটলের দারুণ এক বাউন্সারে তারই হাতে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার। মিচেল ফিরলেও ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। শেষ পর্যন্ত ৬ বলে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকা জিমি নিশামকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। ডকরেলের বলে দুবার জীবন পাওয়া ফিলিপস অপরাজিত ছিলেন ৫৬ রানে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে আয়ারল্যান্ড। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন পল স্টার্লিং। এ ছাড়া মার্ক অ্যাডায়ার ১৫ বলে অপরাজিত ৩৭ এবং লরকান টাকার ২৮ রান করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com