1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এইচ.আর টেক্সটাইল

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১০.৪৬ এএম
  • ১২৭ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এইচ.আর টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১.৪০ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার ২০০  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৮৮ হাজার  টাকা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, অ্যারামিট সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, এআইবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com