1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

মতিন স্পিনিংয়ের স্পেশাল ইয়ার্ন ইউনিটে উৎপাদন শুরু হচ্ছে

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫.৫৪ পিএম
  • ১৪১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি’র ”স্পেশাল ইয়ার্ন ইউনিট” পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে। আগামী ১ আগস্ট এই উৎপাদন শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় স্পেশাল ইয়ার্ন ইউনিটের উৎপাদন শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
মতিন স্পিনিং মিলসের স্পেশাল ইয়ার্ন ইউনিটের দৈনিক সুতা উৎপাদনক্ষমতা ১০ টন। এর ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা প্রায় ২০ শতাংশ বাড়বে।
বর্তমানে মতিন স্পিনিং মিলস দৈনিক বিভিন্ন মানের ৫১ মেট্রিকটন সূতা উৎপাদনে সক্ষম।এর মধ্যে রয়েছে, ২৫ টান কার্ড অ্যান্ড কম্বডেড ইয়ার্ন,১০ টন মেলাঞ্জ ইয়ার্ন এবং ১৬ টন সিনথেটিক ইয়ার্ন।
স্পেশাল ইয়ার্ন ইউনিটে উৎপাদন চালুর পর কোম্পানির দৈনিক মোট উৎপাদনক্ষমতা বেড়ে হবে ৬১ মেট্রিক টন।
গত বছরের (২০২১) ফেব্রুয়ারি মাসে মতিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ১৮৬ কোটি টাকা ব্যয়ে স্পেশাল ইয়ার্ন ইউনিট স্থাপন করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে জার্মান দুটি প্রতিষ্ঠানের সাশ্রয়ী সুদের ঋণ হিসেবে ১২৫ কোটি টাকা যোগান দেওয়ার কথা। আর বাকী ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করেছে।

কোম্পানিটি আগেই জানিয়েছিল, স্পেশাল ইয়ার্ন ইউনিটে উৎপাদন শুরু হলে বার্ষিক টার্নওভার বা পণ্য বিক্রির পরিমাণ ৯৫ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com