1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

আইওএসসিওর ভিপি হওয়ায় বিএসইসির চেয়ারম্যানকে ডিএসইর অভিনন্দন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৭.৪৫ পিএম
  • ১০৩ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসইসি)৷

বৃহস্পতিবার (২১ জুলাই) বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া৷

এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান৷

অভিনন্দন বার্তায় তারিক আমিন বলেন, আপনার দক্ষতা, জ্ঞানের কারণে বিশ্বব্যাপী স্বীকৃত এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছেন৷ আমরা বিশ্বাস করি আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত, যিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সিকিউরিটিজ নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানগুলোর বিকাশ, বাস্তবায়ন এবং প্রচারে অবদান রাখতে পারেন।

তিনি আরো বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে থাকার পর থেকে বাজার উন্নয়নে যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনি কমিশনের উদ্দেশ্য পূরণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন বহুবিদ নিয়ম প্রণয়ন করেছেন৷

আমরা আশা করি যে, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার দক্ষতা ও যোগ্যতা আপনার রয়েছে৷ এছাড়া বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও (IOSCO)-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com