1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৩.০৩ পিএম
  • ২১৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী একটি মিনিবাস পটুয়াখালী থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যা‌চ্ছিল। পথে বিপরীত ‌দিক থেকে আসা ব‌্যাটা‌রিচা‌লিত এক‌টি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই পাঁচজন নিহত হয়। এ সময় আহত হয় এক শিশুসহ দুইজন। তা‌দের ব‌রিশা‌ল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় মহাসড়‌কে কিছু সম‌য়ে‌র জন‌্য যান চলাচ‌লে ব‌্যাঘাত ঘট‌লেও বর্তমা‌নে যান চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে। সংঘ‌র্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে‌ গি‌য়ে‌ছে।

প্রত‌্যক্ষদর্শী মা‌নিক মিয়া ব‌লেন, বাস‌টি হঠাৎ ক‌রে ডান দি‌কে চ‌লে গেলে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা বা‌সের পেছ‌নে থাকা এক‌টি অটোরিকশায় ছিলাম। তারপর আমি আর আমার ছে‌লে অটোরিকশা থে‌কে ‌নে‌মে সাতজন‌কে হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছি। যারা আহত তা‌দের অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com