বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৪ Time View

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ৭ আগস্ট ও ১০ আগস্ট।

সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে সোয়া ১টা থেকে। বাংলাদেশ এখনও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করেনি।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগেই ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সিরিজের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS